ভাঙ্গড়ে তৃণমূলকে লক্ষ্য করে বোমা বাজি, অভিযোগ আই এস এফ বিরুদ্ধে
দি নিউজ লায়ন; ভোটের ফল ঘোষণা পরে আবার উত্তপ্ত হয়ে উঠলো দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙ্গর বিধানসভা। তৃণমূল কর্মী দের লক্ষ্য করে বোমা বাজি করার অভিযোগ উঠল আইএসএফের বিরুদ্ধে। এর পাশাপাশি ভাঙড়ের একাধিক যায়গায় তৃণমূল কর্মী দের মারধর সহ ঘর বাড়ি ভাঙ্গচুর করার অভিযোগ উঠেছে আইএসএফ এর বিরুদ্ধে।
রবিবার রাত থেকেই ভাঙড়ের বিভিন্ন কোনায় কোনায় থেকে অশান্তির খবর পাওয়া যায়।বেশিরভাগ যায়গায় ই অশান্তি পাকানোর অভিযোগ উঠেছে আইএস এফ এর বিরুদ্ধে।ঘটনা কে ঘিরে উত্তপ্ত ভাঙড়। ভাঙড় থানা এলাকার মৌলিমুকন্দপুর এলাকায় প্রায় দশ জন তৃণমূল কর্মী আইএস এফ এর হাতে আক্রান্ত হন। এর পাশাপাশি খড়ম্বা গ্রামে তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলে আক্রান্ত হন। এছাড়া কাশিপুর থানা এলাকার চন্ডিহাট, মানিকতলা, আলাকুলিয়া গ্রামে দফায় দফায় আইএস এফ এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষ বাঁধে।আইএস এফ দের বিরুদ্ধে বোমাবাজি করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় কয়েকজন কে গ্রেফতার করেছে কাশিপুর থানার পুলিশ।

Post a Comment